রঙিন ফুলের যতোগুলো ছবি। বিশ্ব শিশু দিবসে কতগুলো ছবি ও কবিতা (বিশ্ব শিশু দিবস ২০২৫) – আবদুল্লাহ আল হাদী।
রঙিন ফুলের যতোগুলো ছবি। শিশুদের ছবি, পৃথিবীর ছবি, পৃথিবীর সুন্দর ছবি, মন আর ছবি একসাথে হয়ে গেছে বহু দিক থেকে। বহুদূরে যেতে চাও! শিশুদের সাথে যাও, বহু দূরের পথে… ।

মন যেন বহু দূরের পথ। পথ ফুরিয়ে গেলেও মন যেন ফুরায় নাই… । বহু দূর যেতে হবে যেন আমাদের। তুমি বহুদূর যেতে চাও… ! শিশুদের সাথে যাও…

শিশুরা হাসতে পারে, আসুন আমরা শিশুদের সাথে হাসি! শিশুরা পৃথিবীকে হাসতে অনুপ্রাণিত করে। আর করতে পারে।। আসুন আমরা শিশুদের ভালোবাসি।।

ভোরের ওজন আমাদের নেতৃত্বের সংজ্ঞা দেয়! মানুষের মন যেন শিশুর সরলতায় ভরে যায়।।

হায়! দূরদেশ, আমরা বহুদূর যাব! যেখানে পৃথিবী যায়নি কখনো আগে, বয়সের ওজন আমাদের সঙ্গে যাবে। শিশুরাও আমাদের সঙ্গে যাবে। শিশুরা ছাড়া কি জীবন প্রসঙ্গ পাবে!?

মানুষের মন সে, সম্বন্ধের ওজন।। শিশুর আছে পৃথিবীর ভালোবাসা প্রয়োজন।। মানুষের মন যতদূর দূরত্ব যখন। শিশুর হাসিতে কমে মনের ওজন!!

এখনই আঁকব কোন গান, আমাদের কথাগুলো হয়ে থাক শিশুর সরলতার মতন আমাদের সহজ প্রাণ।।

শিশুরা না হাসলে পৃথিবী অন্ধ হয়ে যেত।। মানুষ এঁকে ফেলত নিজের অন্ধকার!! শিশুরা না হাসলে মানুষ নিজের চেহারা ভুলে যেত!! মানুষ এঁকে ফেলত মানুষ, মানুষের কুসংস্কার!!

প্রতিটি শিশুই শিখতে ভালোবাসে, তাদের শিখতে দাও! মন না শিখতে পারলে একটা ভয়াবহতার বিষয় হবে।।

আসুন আমরা উড়াটা শিখি। যেখানে উড়ে যেতে ডানার প্রয়োজন হয় না, নিজেরা না পারলে শিশুদেরটা দেখি। শিশুরা আমাদের যতটুকু তার চেয়েও বেশি বেশি উড়তে শেখায়, আর শিখি।।

মানুষের মন শ্লোগান দিয়ে উঠল! একটা শিশু এক-একটা পৃথিবীর আগমন।।

আগামীকে ডেকে নিয়ে বললাম, আমরা ঢেকে দিব পৃথিবীর বদনাম।।

যে শিশু লিখতে শিখেছে, সে এখন লিখবে পৃথিবীর কথা। কাব্য কথা আর সত্য সুন্দর কথা। সুন্দর কথা পেয়ে পৃথিবীর দুঃখগুলো নীরব হয়ে যাবে।। নীরব হয়ে যাবে ব্যথা।।

আমার মনে লেগে গেছে রঙ শিশুদের কাছ থেকে! পৃথিবী রঙিন হওয়ার আর বাকি নেই।। প্রজাপতি মন উড়ে গেছে রঙ মেখে কখন নিজের কাছ থেকে।।

অর্ধেক জীবন আমাদের, অর্ধেক জীবন শিশুদের। আমরা আমাদেরটাও শিশুদের কাছ থেকে শিখি। সবুজ থাকি।।

সকালের রোদ এসে নেমে গেছে পৃথিবীর গালে। আমরা হয়ে উঠি শিশুদের দলে।।

ঐ দেখ পৃথিবী সন্দেশ নিয়ে এসেছি, আমরা নিষ্ঠুরতার দিন বদলে দেব শিশুদের দেখে দেখে।।

কবিতার কথাগুলো শিশুর অব্যক্ত শব্দের মতো বোধ। অব্যক্ত শব্দগুলো একদিন পৃথিবীর পরিপূর্ণতা দিবে। নিয়ে নিতে অসত্যের অমোঘ শোধ।।

যত্ন ছাড়া শিশুর বিকাশ আমাদের বার্ধক্য এনে দিবে। কিনে দেবে অনেক নিয়মের বই। আমরা রাস্তা খুঁজে পাব না। নিশ্চয়, তারা আমাদের সাথে নিয়ে যাবে।।

সকালকে বললাম আমাকে আরেকটু রঙ দাও! আমি শিশুদের দিব তাদের ছবি আঁকতে শিখতে।।

আমাদের চারপাশগুলো শিশুদের জন্য সুন্দর স্কুল হয় উঠুক, প্রতিটি শিশু স্কুলে যাক, পৃথিবীর সুন্দরটুকু পৃথিবী নিরাপদে শিখুক।

আমরা পৃথিবীর রোদ মেখে নিয়েছিলাম শিশুর হাসির মতো করে। আমরা পৃথিবীর সুন্দর হয়ে উঠতে চেয়ে ছিলাম। শিশুর চেয়ে সুন্দর পৃথিবীর আর কি আছে শিশুর মত করে!!

শিশুরা ভালোবাসার কারিগর। আসুন আমরা ভালোবাসতে ভালোবাসি। ভালোবাসায় ভরে উঠুক আমাদের আঙ্গিনা চারপাশ বাড়িঘর।।

আরেকটু রঙ মেখে দিব তোমার গায়ে, আমি পৃথিবীর রঙিন ছবিটা আঁকতে চাই। পৃথিবীর বিশুদ্ধ নিশ্বাস!! শিশুদের নরম নিশ্বাস পৃথিবীর গায়ে।।

শিশুরা আমাদের বাঁচতে শেখায়, মানুষের মন নিয়ে কীভাবে মনের মধ্যে বাঁচতে হয়।। মানুষের মন ভালোবাসার গভীর বিষয়।। শিশুরা আমাদের বাঁচতে শেখায়।।

শিশুদের হয় না কোন আপন পর, প্রতিটি শিশুই যেন হয় আমার মনের ঘর।।

পৃথিবীর শিশু যেন পৃথিবীর সবুজ চিঠি। আমরা শিশুদের জন্য প্রাণ নিয়ে সবুজ হয়ে উঠি।।

অধিককাল পার হয়ে গেলেও শিশুরা এখনো নতুন আছে। আমরা থাকি যেন ভালোবেসে পৃথিবীর পাশে।

পৃথিবীর জরাজীর্ণতায় শিশুরা যতখানি ভুগছে, মানুষ ঠিক ততখানিই পৃথিবীর রোগে ভুগছে।। শিশুদের ভালোবাসলে দেখবে তোমার রোগ সেরে গেছে।।

পৃথিবী আমাদের যন্ত্রণা দেয়, শিশুরা আমাদের যন্ত্রণা ভুলিয়ে দেয়। শিশুরা পৃথিবীর ঔষধ।। পৃথিবীর নিরাময়।। শিশুরা পৃথিবীর যন্ত্রণা ভুলিয়ে দেয়।।

নতুন ঘাসে শিশুরা হেঁটে যায়, আমি স্পর্শ করেছি নতুনের স্বাদ! পুরাতন পা নতুন হয়ে যায়।। নতুন ঘাসে শিশুরা নরম হেঁটে যায়।।

আমাদের চারপাশে শিশুদের কোলাহল, মানুষ হয়ে ওঠে কবির মতো ভালোবাসায় মশগুল।।

অথবা, সেখানে কবিরা ছিল! শিশুরা সেখানে সুন্দর ছড়াল।। পৃথিবী যেন ভালোবাসায় ভরে গেল।।
৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন
না দেখে কথা বলে কারা! শিশুদের মতো সহজ হয়ে আছে যারা।।

পৃথিবীর সকল শিশুই এক হয়ে মিশে গেছে ভালোবাসায়, মানুষের মধ্যে কীরকম যেন ভালোবাসা জন্ম নেয়।। এক হয়ে মিশে যাব সকল নদীর মতন সমুদ্র নেশায়।।

নিশ্চয়! ব্যথা পেলে কেঁপে ওঠে মালিকের মন।। শিশুর ব্যথায় মালিক নিশ্চয় দেবেন তাঁর জারিকৃত সমন।

শিশুদের ভালোবেসেছি বলেই আমরা এখনো অবিচ্ছেদ্য, শিশুরা হয়ে উঠুক আমাদের ভালোবাসার অবিরাম ছন্দ।।

যা কিছুই ঘটুক না কেন আমাদের সাথে, মসৃণ চাঁদটা ধরা থাক আমাদের শিশুর হাতে।।

যখন তুমি লিখতে শুরু করলে, তখন আমিও লিখতে শুরু করলাম। পৃথিবীকে বললাম, তুমি শিশুটির রূপকথা মেখে ধরলে।।

পৃথিবীর শিকড় যেন শিশুর নতুন কথার মতন, তুমি আকড়ে ধরো পৃথিবীর নতুন কবিতার যতন।। পৃথিবীর শিকড় যেন শিশুর নতুন কথার মতন।।

শিশুদের মন, আমাদের আপনজন।।

ব্যস্ততায় বিষ হয়ে গেছে তোমার মন। শিশুদের কাছে যাও, শিখে নেও সহজ আর আপন।।

আপন মানুষের মতো ঘ্রাণ। শিশুদের প্রাণ যেন নিজের মতন।।

অভিধান খুলে শব্দ খোঁজ? আগে শিশুদেরকে বুঝ।।

শিশুদের জ্ঞান বিনিময়!! আমাদের মাটির সন্ধান দেয়!!

শিশুর ইশারা জ্ঞান!! সহজ ভাষার বিজ্ঞান।।

ভালোবাসাও নরম হয়ে যায়! শিশুর চিন্তায়!!

শিশুরা যেন আমাদের চিন্তার খোরাক!! পাখি হয়ে ফিরে আসে আবাবিল বোরাক।।

শিশুদের চিন্তা আমাদের কল্পনার স্বাদ দেয়! নতুন নতুন মনন ভাবনায়, আমাদের তাড়ায়।।

অধিকন্তু তুমি প্রাণের কথা বলো! শিশুরা যতখানি আমাদের শুরু হলো।।

ভাবনার ডানায় রোগ সেরে যায়!! শিশুরা আমাদের সমাজের নিরাময়।।

অসুখ হওয়া আমাদের অভ্যাস! শিশুর ছোঁয়ায় সেরে যেতে দাও আমাদের ভালোবাসা বিহীন অভ্যাস।।

বার্ধক্য এসে ফিরে গেছে সেখানে, যেখানে শিশুরা বাস করতে শিখে গেছে জনমনে।।

কৃষ্ণ বুদ্ধ বার্তাবাহক যুগে যুগে আগমন; সবাই ছিলেন এদের শিশুদের আপন।।

বাঁধ ভাঙ্গা নদীতে শিশুদের বিশেষণ, চাঁদের আলো নেমে এসেছে সবকিছু ভেবে আপন।।

নারী পুরুষ নির্বিশেষে সবাই অনন্যা, শিশুর জন্ম হয়েছে বলেই পৃথিবী ধন্যা।।

মানুষের মধ্যে মানুষ, মনের মধ্যে মন। মিশে গেছ তুমি! শিশুর মুখখানা তুমি দেখেছ যখন।।

বন্ধুর পর্বতমালা আজ সবুজ হয়ে উঠেছে, সকালের সূর্য না উঠে পারেনি। শিশুরা এখন জেগে উঠেছে।। আমি না জেগে পারিনি।।

অনন্ত সুন্দর হয় না, কিন্তু শিশুরা সুন্দর হয়।। নিজের মধ্যে জেগে ওঠে নিজের যত বিস্ময়।।

ধরতে পারি কর্তব্যের গান, অভিমান কিংবা গান।। কোন কিছুই হয় না আসলে শিশুর সমান।।

আকাশটা বাঁধা রয়েছে ঐ শিশুদের চোখে, আমরা হেঁটে চলেছি তাদের দেখে দেখে।। আকাশটা এখন শিশুদের ছবি আঁকে নিজের বাঁকে বাঁকে।।

পথের বাক্যগুলো শেষ হয়ে গেলেও আমি শেষ হই না, শিশুদের ভালোবাসা কখনো শেষ হয় না।। আমি ফুরিয়ে গেলেও, আমি আর ফুরায় না।। শিশুরা আমার মন থেকে আর সরে না।।

পৃথিবীর আছে তাতে সায়! শিশুরা আমাদের বুদ্ধির উপায়।।
——- ——- ——— ——

লেখক-
আবদুল্লাহ আল হাদী, কবি ও সাহিত্যিক, সভাপতি ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন।


https://31stbcs.org/no-voice-is-louder-than-our-childrens/
https://youtu.be/qBxc-tuc6zw?si=Y4jeWlXITvnsrAt1
বি. দ্র. জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকারের ঘোষণাপত্র জারি করে।তবে বিশ্বের বিভিন্ন দেশে শিশু দিবস ভিন্ন ভিন্ন তারিখে উদযাপিত হয়। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর এবারের প্রতিপাদ্য : “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ “।
