বাবা
মোহিত চৌধুরী
আনমনে অপেক্ষার প্রহরে
আসে না আর কোন চিঠি ,
ডিজিটাল স্ক্রিনে ভাসে না
কোন বার্তার ছবি।
সবটুকু হারিয়ে চলে যাওয়া তুমি
রেখেছো স্মৃতিটুকু হৃদয়পুরে,
ভুলে তো যাইনি আমি শৈশব স্মৃতি
যদিও তুমি ছিলে ব্যস্ত কোন কবি।
তবুও ভাসিয়ে দিতে ভালোবাসায়
আমার হৃদয় খানি!
আজো খুঁজে বেড়াই তোমার স্মৃতি হৃদয়পুরে
খুঁজে বেড়াই তোমায় বাবা
তোমার প্রিয় স্থানে,
খুঁজে বেড়াই তোমায় বাবা
তোমার প্রিয় কাজে।
আজো খুঁজে বেড়াই
তোমায় বাবা প্রতিটি ক্ষণে ।
আনমনে অপেক্ষার প্রহরে
আসে না আর কোন চিঠি,
ডিজিটালস্ক্রিনে ভাসে না
কোন বার্তার ছবি ।
—————————————————
মোহিত চৌধুরী
অতিরিক্ত পুলিশ সুপার
পুলিশ হেডকোয়ার্টার্স