মনসা মঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের ঐতিহাসিক সপ্তডিঙ্গায় যাত্রী হয়ে পুরোনো রাজবাড়ীর ধূসর দালানের মলিন কপাটে হাতচ্ছানি দিচ্ছে গোয়ালন্দ মহকুমার অজানা ইতিহাস।পৌনে দুইশ বছর আগের গেজেটে ব্রিটিশ আমলের স্টিমারে গোয়ালন্দ- ঢাকা-আসাম যাত্রার সাথে পদ্মার ইলিশ খেতে খেতে রেলগাড়িতে শিলিগুড়ি ভ্রমণ। রাজবাড়ীর বিখ্যাত জমিদারদের পুরাকীর্তির সাথে ঐতিহাসিক জায়গায় দুই বার ভুইয়া স্মৃতিচারণ। লেখক সুপ্রাচীন গ্রামগঞ্জের স্থানীয় ভাষায় উৎসব পার্বণসহ জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছেন।
★★★
ইতিহাসের প্রতি এত ঝোঁক আর এত কৌতুহল আমার,কখনো কখনো অবাক হয়ে যাই আমি কি কোন জনমে ইতিহাসের ছাত্রছিলাম নাকি!
ইতিহাস জানা কিংবা পড়তে ভাল লাগার পাশাপাশি কবে লিখতে ভালবাসা শুরু করেছি,মনে নাই। যত ভালবাসাই থাক,তাইবলে আস্ত একটা বই লিখে ফেলবো ইতিহাস নিয়ে এই স্বপ্ন দেখার সাহস আমার কোনকালেই ছিল না। এই সাহস সঞ্চয়েরপিছনে সবচেয়ে বড় অবদান আমার প্রতি আপনাদের ভালবাসার আর বাকিটা রাজবাড়ীর প্রতি আমার। আমার নিজস্বফেসবুক প্রোফাইলে বিচ্ছিন্নভাবে যা দু‘চার লাইন লিখেছি বিশেষ করে রাজবাড়ীর ইতিহাস নিয়ে,আপনাদের আগ্রহ,উছ্বাস আরভাল লাগা ছিল আমার স্বপ্নাতীত,আর যেটা আমাকে সাহস যুগিয়েছে একটা বিশেষ কিছু করে দেখানোর।
তাই আমার ব্যস্ত পেশাগত জীবনের বাইরে যতটুকু সময় পেয়েছি নিবৃষ্ট মনে চেষ্টা করেছি রাজবাড়ীর সকল ইতিহাস পুঞ্জীভূতকরে মলাটবন্দী করার।
এই দুঃসাহসী কাজে যারা পাশে ছিলেন বিভিন্নসময় বিভিন্নভাবে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বইয়ের কাভার পেইজ আজউন্মুক্ত করলাম। শীঘ্রই পুরো বই নিয়ে হাজির হব ভার্চুয়াল এবং ফিজিকালি।
ইনশাল্লাহ,দেখা হবে সবার সাথে প্রাণের একুশে বইমেলায়,এই ফেব্রুয়ারিতেই।
এই বইতে কতটুকু কি লিখেছি কিংবা প্রকাশ করতে পেরেছি জানিনা,তবে ইতিহাসের এক অমূল্য সংগ্রহ বইতে রেখেছি তথ্যহিসেবে এবং ছবি হিসেবে। বিশেষ করে রাজবাড়ীর সবার বইটা পড়া উচিত বাধ্যতামূলকভাবে আর বাকিদের পড়া উচিত একটাজেলার ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে।
বইটি সংগ্রহ কিংবা ক্রয়ের পূর্ণাঙ্গ তথ্যসমগ্র নিয়ে হাজির হভ শীঘ্রই।
তবে আমি আরেকবার বলি,আমি কিন্তু শখের লেখক। ইতিহাসের বইতে বেশি রঙচঙ দেখানোও দুষ্কর তবুও গল্পের ঢঙেইতিহাসই বলার চেষ্টা করেছি।
অবশ্য একটা বিষয় আমি নিশ্চিত করেছি এই বইতে,লেখক হিসেবে আমাকে মনে রাখুন বা না রাখুন, বই হিসেবে ‘ইতিহাসেরপাতায় রাজবাড়ী‘ কে মনে রাখতেই হবে আপনাদের সবার।
ভাল থাকুন,তাই বই পড়ুন।
বইয়ের নামঃ ইতিহাসের পাতায় রাজবাড়ী – প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি। প্রচ্ছদঃ রাজকুমার পাল। প্রকাশনীঃ আদিবা প্রকাশ।